ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ২৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার। ইসরায়েলের ওই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো ৮৪ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর: তুর্কি গণমাধ্যম আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনের সংখ্যা কমপক্ষে ৩৭ হাজার ৮৪ জনে পৌঁছেছে বলে রবিবার অবরুদ্ধ এই উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৮৪ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে আটটি গণহত্যা চালিয়েছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের প্রাণহানি এবং আরো ৮১৪ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শনিবার গাজার মধ্যাঞ্চলে নুসিরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েল দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। বর্বর ওই হামলায় আরও ৬৯৮ জন আহত হয়েছে, যার মধ্যে অনেকেই গুরুতর আহত রয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়ে চার বন্দিকে উদ্ধার করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Tag :

Update Time : ০৫:৪০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪