ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারক হাবিবুর রহমান ভুইয়াকে অব্যাহতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়াকে তার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিচারকের অব্যাহতির পর ট্রাইব্যুনালে এখন আর কোনো বিচারক নেই।
রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অপরদিকে নতুন সদস্য করা হয়েছিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুইয়াকে। আর অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হয়।
এরমধ্যে গত জুনে অবসরে যান চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার। চলতি মাসে হাইকোর্টে ফেরত আনা হয় বিচারপতি কে এম হাফিজুল আলমকে।
মঙ্গলবার অপর সদস্য বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া অব্যাহতি নেওয়ায় ট্রাইব্যুনাল বিচারক শূন্য হয়ে পড়েছে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই বছর পর ২০১২ সালের ২৩ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হয়। বর্তমানে এটি নিষ্ক্রিয় রয়েছে।
Tag :

স্বর্ণের দাম বাড়লো, আজ থেকে নতুন দর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারক হাবিবুর রহমান ভুইয়াকে অব্যাহতি

Update Time : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪