ইন্দোনেশিয়ান দ্বীপ ফ্লোরেসে তীব্র বৃষ্টিপাতের প্রভাবে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়ে দাড়িয়েছে ৭০ জনে। গতকাল রবিবার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
দেশটির দুর্যোগ পরিচালনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র রাদিত্য জাতি জানান, ইন্দোনেশিয়ার প্রসারিত দ্বীপপুঞ্জের পূর্বদিকে ফ্লোরেসে ৪৯টি পরিবার ইতিমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামনেলে গ্রামে কয়েক ডজন বাড়ি মাটিতে ঢেবে গেছে। অনেক বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে।
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ভূমিধসে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
এতে দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ বাসিন্দা।
বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চলছে তৎপরতা। এদিকে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির প্রেসিডেন্টের বাসবভন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে দেশটির ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।
ইন্দোনেশিয়ায় আগামী এক সপ্তাহ এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহওয়া বিভাগ। সূত্র: বিবিসি।
Reporter Name 


















