Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে, এতে ধর্ম অবমাননা হবেনা: ধর্মগুরু পোপ ফ্রান্সিস

ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে, এতে ধর্ম অবমাননা হবেনা: ধর্মগুরু পোপ ফ্রান্সিস

আমরা সাধারণত যেভাবে প্রিয় মানুষদের নিয়ে হাসি-তামাশা করি ঠিক একই ভাবে ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে ও এতে ধর্ম অবমাননা হবেনা বলে মন্তব্য করেছেন খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ঈশ্বরকে নিয়ে রসিকতা করলে কোনো সমস্যা নেই, তবে তা যেন অবশ্যই অবমাননাকর ও আক্রমণাত্মক না হয়।

শুক্রবার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার ইতালিতে সারাবিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন মতামত দেন পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, যেভাবে আমরা প্রিয় মানুষদের নিয়ে হাসি-তামাশা করি, ঠিক সেভাবে ঈশ্বরকে নিয়েও করতে পারি। এটি ধর্ম অবমাননার মত কোনো কাজ নয়।

পোপ ফ্রান্সিস আরো বলেন, রসিকতা অপমানজনক না। ঠাট্টার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমরা ঈশ্বরকেও হাসাতে পারি।

অনুষ্ঠানে বক্তব্য শেষে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পোপ ফ্রান্সিস। একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে, এতে ধর্ম অবমাননা হবেনা: ধর্মগুরু পোপ ফ্রান্সিস
0:00 0:00
1.0x