ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিমান করে নদীতে লাফিয়ে পড়েন মা, বাঁচাতে ছেলে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ছেলের সঙ্গে অভিমান করে নদীতে লাফিয়ে পড়েন মা। এ সময় মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাঁপ দেয়। তবে পরে মা সাঁতরে তীরে উঠলেও, ছেলের আর খোঁজ মেলেনি।

সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশের সদস্যরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে এক নারী আকস্মিক নদীতে ঝাঁপ দেন। এ সময় তাকে বাঁচাতে তার ছেলেও নদীতে ঝাঁপ দেয়। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ছেলে এখনও নিখোঁজ রয়েছে।

গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াজুর জান্নাত বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ছেলের উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

Tag :

Update Time : ১২:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২