ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় নিষেধাজ্ঞা দেওয়ায় এবার পাল্টা ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। খবর এএফপি।
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (0৭ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে।
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও এই দুই দেশের আরও অনেক মন্ত্রী ও এমপির রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।
 
জানা গেছে, রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।
 
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। তাতে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
 
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
 
এদিকে এ ঘোষণাকে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে মনে করা হচ্ছে।
Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো

Update Time : ০১:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২