ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আইএমএফ থেকে আরো ৩ বিলিয়ন ডলার ঋণ চাইবে সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে আরো তিন বিলিয়ন ডলার পেতে সংস্থাটির সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গত বছর এই সংস্থাটি থেকে চার দশমিক সাত বিলিয়ন অর্থাৎ ৪৭০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। এর মধ্যে তিন কিস্তির টাকা পাওয়া গেছে।

ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি মূল্যায়নে সেপ্টেম্বরে সংস্থার একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।

বাংলাদেশ তখন আনুষ্ঠানিকভাবে বিদ্যমান ঋণের আওতায় অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ঋণ চাইবে

বাংলাদেশ সাম্প্রতিক যে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে সেটি কাটিয়ে উঠতে এই ঋণের প্রয়োজন জানিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, তারা অন্যান্য নানা উৎস থেকেও ঋণ চেয়েছেন।

যেমন- বিশ্বব্যাংকের কাছে ১৫০ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে আরো ১০০ কোটি ডলার করে চাওয়া কথা জানান তিনি।

সেইসাথে বকেয়া ঋণ মেটাতে স্থানীয় ব্যাংক থেকেও ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন মনসুর।

বাংলাদেশের রিজার্ভ আগে থেকেই যেখানে চাপে ছিল সেখানে সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার কারণে দেশের প্রধান রফতানি পণ্য পোশাকের চালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতোমধ্যে তিন কিস্তিতে প্রায় দুই দশমিক ৩১ বিলিয়ন ডলার বা ২৩০ কোটি ৮২ লাখ ডলার ছাড় করেছে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত মোট সাতটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার চুক্তি রয়েছে।
সূত্র : বিবিসি

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

আইএমএফ থেকে আরো ৩ বিলিয়ন ডলার ঋণ চাইবে সরকার

Update Time : ০৮:০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪