ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী ১৭ এপ্রিলই সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া

আর মাত্র কয়েক দিন! শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই রণবীর কপূর-আলিয়া ভট্টের চার হাত এক হতে চলেছে। বলিপাড়া সূত্রে সদ্য তাদের বিয়ের তারিখ জানা গেছে। আগামী ১৭ এপ্রিলই সাতপাকে বাঁধা পড়বেন ‘রণলিয়া’। তবে আর পাঁচ জন তারকার মতো ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করছেন না তারা। বিয়ে হবে ঘরোয়া পরিবেশে। আত্মীয়-স্বজন এবং প্রিয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হবে ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়ক-নায়িকার।

১৯৮০ সালের ২০ জানুয়ারি কপূরদের চেম্বুরের পৈতৃক বাড়ি আর কে হাউজে ঋষি কপূর আর নীতু কপূর বিয়ে সেরেছিলেন। সেই একই জায়গায় বিয়ে হবে ঋষি-পুত্রের। তবে জানা গেছে, ব্যাচেলর পার্টির আয়োজন করতে চলেছেন রণবীর। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকা নিয়ে কানাঘুষো চলছে।

রণবীরের ছোটবেলার বন্ধু এবং কয়েক জন ঘনিষ্ঠ সহকর্মীই কেবল সেখানে উপস্থিত থাকবেন। যাদের মধ্যে রয়েছেন, অর্জুন কপূর, আদিত্য রয় কপূর এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

বিয়ের পর আলিয়া উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শুরু করবেন। অন্য দিকে, রণবীরও রশ্মিকা মন্দানার সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’-এর কাজ শেষ করবেন।

‘রণলিয়া’র প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে চলতি বছর সেপ্টেম্বরেই। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়। রণবীর এবং আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কপাডিয়া এবং মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। তবে এখন আপাতত বিস্ময়ের পর বিস্ময়, দেখা যাক রণলিয়ার বিয়ে নিয়ে আর কী কী চমক অপেক্ষা করছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামী ১৭ এপ্রিলই সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া

Update Time : ০৪:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২