ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

আজ বিশ্ব আলোকচিত্র দিবস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৫৩১ Time View

আজ বিশ্ব আলোকচিত্র দিবস। আলোকচিত্র (ছবি বা ফটোগ্রাফ) হচ্ছে সময়ের দর্পণ। এমনকি ইতিহাসের সাক্ষী। ফটোগ্রাফি হলো এমন একটি বড় উদ্ভাবন যা বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। সভ্যতার উৎকর্ষে যে কয়টি শিল্প মাধ্যম তৈরি হয়েছে, তার মধ্যে ফটোগ্রাফি ধরে রেখেছে তার স্বতন্ত্র অবস্থান। আর সে জন্যই প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়। সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বিশ্ব আলোকচিত্র দিবস। বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয়ে থাকে।

ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফোর নিপেক প্রথম ছবিটি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক। তিনি ছিলেন ফ্রান্সের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আজকের দুনিয়ায় মিডিয়া থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি ব্যক্তিগত জীবনেও ফটোগ্রাফি তথা আলোকচিত্রের গুরুত্ব অপরিসীম।
ক্যামেরা শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ ‘কামারা’ থেকে। যার বাংলা অর্থ ঘর। আর যেই যন্ত্রটি আজ ক্যামেরা নামে পরিচিত হয়েছে তার নাম আসলে ক্যামেরা অবস্কুরা। এটিও একটি ল্যাটিন শব্দ। যার বাংলা অর্থ অন্ধকার। অর্থাৎ ‘অন্ধকার ঘর’ কিন্তু ফটোগ্রাফি একটি ইংরেজি শব্দ। যার বাংলা মানে “আলো দিয়ে আঁকা”। গ্রিক শব্দ ‘ফস’ ও ‘গ্রাফ’ শব্দ থেকেই ফটোগ্রাফি শব্দটি এসেছে।
১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার ১৯ আগস্টকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।
১৮৩৯ সাল থেকে আগস্ট মাসের উনিশ তারিখ কে আলোকচিত্রের দিন হিসেবে উদ্যাপন করে আসছে পুরো পৃথিবী। ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছরের এই দিন বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়।
কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক  বেশি প্রভাব ফেলে। আর ফটোগ্রাফি হলো মানুষের একধরনের প্যাসন।
বিশ্ব আলোকচিত্র দিবস বা ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ তে সবাই ফটোগ্রাফির প্রতি নিজের সব ভালোবাসা ও নেশা প্রকাশ করে দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়। বিশ্বে ১৭০ টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট বাংলাদেশের বিভিন্ন ফটোগ্রাফার কমিউনিটি এর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শিত হয়ে থাকে। ফটোগ্রাফারদের প্রযোজনায় আলোকচিত্রের বিবর্তন ও ভবিষ্যৎ বিষয়ে তথ্যচিত্র ও প্রদর্শিত হয়।তথ্য সূত্র: পরিবর্তন
Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

আজ বিশ্ব আলোকচিত্র দিবস

Update Time : ০৪:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১