ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

আমদানিনীতির আওতায় এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’

গত মাসেই দেশের প্রেক্ষাগৃহে মৃক্তি পায় শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। ঈদের দুই সপ্তাহের মাথায় মুক্তির চেষ্টা করলেও দেশীয় সিনেমার পরিচালকদের সংবাদ সম্মেলনের কারণে এক সপ্তাহ পিছিয়ে গত ১২ মে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তিতে বেশ সাড়াও ফেলে। বিশেষ করে সিনেপ্লেক্স এবং উন্নত পরিবেশের সিঙ্গেল প্রেক্ষাগৃহগুলো।
আমদানিনীতির আওতায় এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যে অনুমতি পেয়ে গেছে মুক্তির। সিনেমাটি আমদানি করছে মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স-এর কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, রাঘব জুয়াল, শেহনাজ গিল, ভূমিকা চাওলা। এছাড়া এতে ক্যামিও রোলে দেখা যাবে আরআরআর তারকা রামচরণকে।
এদিকে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি কবে মুক্তি পাবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ঘনিষ্টসূত্র জানিয়েছে- রোজার ঈদের অভিজ্ঞতায় এবার অন্তত তিন থেকে চার সপ্তাহ পর আমদানিকৃত সিনেমা মুক্তির চিন্তা রয়েছে। দেশীয় সিনেমার সঙ্গে যেন সাংঘর্ষিক না হয় সেটাই তাদের মূখ্য বিষয়।
Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

আমদানিনীতির আওতায় এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’

Update Time : ০৭:০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩