ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ইউক্রেন যুদ্ধে ‘শত্রুতামূলক’ অবস্থান নেওয়ার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

রাশিয়ায় প্রবেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। জনসন ছাড়াও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ব্রিটেনের ১০ সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপ, বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়ার পদক্ষেপের পাল্টায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে ব্রিটেনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার এই তালিকা শিগগিরই সম্প্রসারণ করা হবে বলে বিবৃতি হুশিয়ারি দেয়া হয়েছে।

রাশিয়া ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তাদেরও রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ইউক্রেন যুদ্ধে ‘শত্রুতামূলক’ অবস্থান নেওয়ার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

Update Time : ০৪:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২