ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

‘ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া’: রুশ উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে পারমাণবিক কিংবা ব্যাপক প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। সোমবার জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সেখানকার রুশ উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি।

বৈঠকে পোলিয়ানস্কি বলেন, ‘(রাশিয়ার বিরুদ্ধে) বর্তমানে যেসব প্রচার-প্রচারণা চলছে, তার বিপরীতে গিয়ে আমি বলব, রাশিয়া কেবল তখনই পারমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে ভাববে যদি কোনো রাষ্ট্র রাশিয়ায় আগ্রাসন চালানোর উদ্যোগ নেয় কিংবা যদি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-অখণ্ডতা হুমকির মুখে পড়ে।’

‘ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো পরিস্থিতি হয়নি; আর রাশিয়া দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষপাতী। কারণ, আমরা বিশ্বাস করি- পরমাণু যুদ্ধে কেউই বিজয়ী হয় না।’

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তার আগে, ২২ ফেব্রুয়ারি দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।

এদিকে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বলে আসছে, ইউক্রেনে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া। সূত্র: রিয়া নভোস্তি

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

‘ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া’: রুশ উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি

Update Time : ০২:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২