ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ইউক্রেনের মারিউপোল দখলের দাবি পুতিনের

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রুশ সেনারা ইউক্রেনের মারিউপোল শহর দখল করে ফেলেছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

যদিও ইউক্রেনের মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় এখনো ইউক্রেনীয় সেনারা অবস্থান করছেন তবুও শহরটি দখল করে ফেলার দাবি করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া রাশিয়ান প্রেসিডেন্ট তার দেশের সেনাদের আদেশ দিয়েছেন যে মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় যেন কোনো কোনো সামরিক অভিযান চালানো না হয়। তবে মারিউপোল শহরের ওই ইস্পাত কারখানাকে অবরুদ্ধ করে রাখার আদেশ দিয়েছেন পুতিন।

এদিকে লুহানস্কের গভর্নর ও অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই জানিয়েছেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের ৮০ শতাংশ দখল করেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চালানো সামরিক অভিযানে অত্যাধিক নিষ্ঠুরতা ও পাশবিকতা প্রদর্শন করছে।

সূত্র : আল-জাজিরা

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ইউক্রেনের মারিউপোল দখলের দাবি পুতিনের

Update Time : ০১:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২