ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

উখিয়ায় ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মো. জকরিয়ার ছেলে মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। গোলাগুলিতে আরও বেশ কয়েকজন রোহিঙ্গা দুষ্কৃতকারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ক্যাম্পসূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভোর ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পস্থ এনজিও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত আছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোলাগুলির খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে যায়। ক্যাম্পের গোলাগুলির স্থলে নিহত হয়ে পড়ে থাকাদের উখিয়া থানা পুলিশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর নিজেদের হেফাজতে নেয়। এরপর হাসপাতালে মারা যাওয়াদেরও একইভাবে নিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
এর আগেও ক্যাম্পে মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একইভাবে গোলাগুলিতে শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পের একটি মাদরাসায় নির্বিচারে গুলি চালিয়ে একসঙ্গে ছয়জন নিহতের পর একসঙ্গে একজন দুজনের বেশি খুন হওয়ার ঘটনা ছিল না।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

উখিয়ায় ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Update Time : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩