ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ৩১০ Time View

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭ জন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পের ব্লক এইস ৫২ তে এ ঘটনা ঘটে।

দু’গ্রুপের সংঘর্ষে নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, বালুখালী ২ এর মো. ইদ্রীস (৩২), বালুখালী ১ ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প ১৮, ব্লক এইস ৫২ এর আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)।

এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কি কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। সাতজন নিহত হয়েছে। আরও বেশ কয়েকজনকে আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

Update Time : ০৪:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১