ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ২৫৪ Time View

কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন তিনি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু

Update Time : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২