ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কিছুদিন পরেই ধেয়ে আসছে আরও একটি শৈত্যপ্রবাহ

মৃদু শৈত্যপ্রবাহের দাপটে কয়েকদিন ধরে শীতে কাঁপছে গোটা দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অবশেষে টানা পাঁচ দিন পর আজ সোমবার ( ১৫ জানুয়ারি ) রাজধানী ঢাকাসহ দেশের বেশকিছু জেলার আকাশে উঁকি দিয়েছে সূর্য।

এর আগে নতুন বছরের শুরুতেই প্রথম শৈত্যপ্রবাহ হানা দেয়ার সময় থেকেই ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করে শীত। সঙ্গে নিচে থামতে থাকে তাপমাত্রার পারদ। এতে কনকনে শীতে সর্বত্রই বাড়ে ভোগান্তি।

তবে বর্তমান পরিস্থিতির মাঝেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শৈত্যপ্রবাহের দাপট কিছুটা কমে আসলেও এখনই রেহাই মিলছে না। কিছুদিন পরেই ধেয়ে আসছে আরও একটি শৈত্যপ্রবাহ।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজ সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্যের উঁকি দেয়ার পর শীত কিছুটা কম অনুভূত হলেও আজ থেকে দু-তিন দিন পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার হানা দেবে শৈত্যপ্রবাহ। ফলে তখন ফের তীব্র শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ থেকে ১৯ জানুয়ারির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত হলে ঘন কুয়াশা কেটে সূর্যের দেখা মিলবে। ২০ জানুয়ারির পর আবারও একটি শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। তবে শীতলতম মাস জানুয়ারিতে অতি বা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

এদিকে, আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) পূর্বাভাসে সারাদেশেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস বলা হয়েছে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই সঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দেশের কোথাও কোথাও দিনেও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

অন্যদিকে,মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :
জনপ্রিয়

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

কিছুদিন পরেই ধেয়ে আসছে আরও একটি শৈত্যপ্রবাহ

Update Time : ০২:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪