ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

কিয়েভ বিদ্যুৎকেন্দ্র ও প্রশাসনিক ভবনে ইউক্রেনের সেনাদের সঙ্গে রাশিয়ার সেনাদের ব্যাপক সংঘাত

কিয়েভ বিদ্যুৎকেন্দ্র ও প্রশাসনিক ভবনে ইউক্রেনের সেনাদের সঙ্গে রাশিয়ার সেনাদের ব্যাপক সংঘাত হয়েছে। এতে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার সঙ্গে লড়াই করে তাদের হঠিয়ে দেয় দেশটি। ইউক্রেনের সামরিক বাহিনীর এক ফেসবুক পোস্টে বিষয়টি জানা যায়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনাদের করা হামলায় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনারা কয়েকদিন ধরেই কিয়েভ দখলের চেষ্টা করলেও দেশটির সেনাবাহিনী ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের মারিউপুল ও মেলিটোপোল শহরের অন্তর্বর্তী একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে এক ভাষণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। বৃহস্পতিবার ও শুক্রবার রাশিয়ার হামলায় ১৩৭ জন নিহত ও ৩১৬ জন আহত হন। প্রথম দিন নিহত হন ছয়জন। এর আগে গত সোমবার পূর্ব ইউক্রেনের দনবাস উপত্যকার দোনেৎস্ক ও লুহানস্ক শহরকে স্বাধীনতার স্বীকৃতি দেন। গত বুধবার শহর দুটিকে স্বাধীনতার স্বীকৃতি দেয় কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়া এবং জর্জিয়া প্রদেশের ওসেটিয়া ও আবখাজিয়া। এই দুই শহরে দীর্ঘদিন ধরে রুশপন্থী বিক্ষোভ চলছে।

জাতিসংঘে কয়েক মিনিটের নীরবতা

সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতদের স্মরণে জাতিসংঘে নিযুক্ত দেশটির দূত সার্গিই কিৎলিৎসিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার কয়েক মিনিটের নীরবতা পালন করবেন। ইউক্রেনের দূত শুক্রবার এক বৈঠকে সবাইকে বলেন, রাশিয়ার হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক জানাই। তাদের জন্য আমরা কয়েক মিনিটের নীরবতা পালন করবো। আপনি ঈশ্বরে বিশ্বাসী হোন বা নাই হোন, মানবতার খাতিরে ইউক্রেনে শান্তি প্রার্থনা অথবা কামনা করুন।

ইউক্রেনে যুদ্ধ থেকে ‘মুক্তির প্রার্থনা’ এবং সংকট উত্তরণের উপায় খুঁজতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার দূত ভেসিলি নেভেঞ্জিয়াকেও আমন্ত্রণ করা হয়েছিলো। তিনি রাশিয়ার ভেটো ক্ষমতা প্রয়োগ করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর এ পদক্ষেপকে তিনি ভালোভাবে দেখেননি।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের হামলার আশঙ্কায় অনেক মানুষ রোমানিয়া পার হয়ে পালিয়ে যাচ্ছেন। স্যাটেলাইট চিত্রে বিষয়টি দেখা গেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার উদ্দেশ্যে বলেছেন, দয়া করে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিন।

সার্গিই কিৎলিৎসিয়া বলেন, ইউক্রেনে নিহতদের স্মরণে আমরা কয়েক মিনিটের যে নীরবতা পালন করবো তাতে রাশিয়ার দূতের অবশ্যই থাকা উচিত। বৃহস্পতিবার থেকে দেশটির সেনারা ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ‍নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর আগে তিনি ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানান। শুক্রবার তিনি বলেছিলেন, আমার প্রধান সমস্যা ভলোদিমির জেলেনস্কি ও তার সরকারকে নিয়ে। ইউক্রেন দখল করা আমার উদ্দেশ্য নয়। দেশটিতে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান করছি।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

কিয়েভ বিদ্যুৎকেন্দ্র ও প্রশাসনিক ভবনে ইউক্রেনের সেনাদের সঙ্গে রাশিয়ার সেনাদের ব্যাপক সংঘাত

Update Time : ০৫:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২