ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও নয় জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩০২ Time View

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর সংখ্যা বিগত কয়েকদিন কম থাকলেও এখন আবার বাড়ছে। বর্তমানে আইসিইউতে ১২ জনসহ মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Tag :

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও নয় জনের মৃত্যু

Update Time : ০৫:৫০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১