ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত আরও ১৬ রোগীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত আরও ১৬ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত সোমবার (৩১ মে) সকাল থেকে মঙ্গলবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। সে হিসেবে ৪ দিনের ব্যবধানে মৃত্যু দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।

হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা ডেডিকেটেড ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে গত বুধবার (২ জুন) রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল জানান, রাজশাহীতে চলমান বিধিনিষেধের (লকডাউন) চারটি শর্ত বাড়িয়েছে।

জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট বন্ধ, ৭টার পর জনসাধারণের ঘরের বাইরে বের হওয়া, সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সব বিনোদনকেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ আরোপ করা হয়েছে।

ডিসি আরও জানান, জেলায় সপ্তাহ ধরে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনের করোনা টেস্টের বিপরীতে রাজশাহীতে সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে চারটি শর্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এসব শর্ত বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোরতা আনবে। তবে আম ও কৃষিপণ্য এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত আরও ১৬ রোগীর মৃত্যু

Update Time : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১