ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৭ Time View

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১০৬ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৯, বাঁশখালীর ৫, আনোয়ারার ৪, চন্দনাইশের ১১, পটিয়ার ১১, বোয়ালখালীর ৮, রাউজানের ৭, হাটহাজারীর ১২, ফটিকছড়ির ৯, মিরসরাইয়ের ১১, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ১ জন রয়েছেন।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৩৫২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

Tag :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত

Update Time : ০৫:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২