ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫৭ Time View

আবারও জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ। পার্টির চেয়ারম্যান জি এম কাদের শনিবার শাফিন আহমেদ আবারও দলের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেন।

দলের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, ‘শাফিন আহমেদ আগের দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময় চলে গিয়েছিলেন। গতকাল (শনিবার) চেয়ারম্যান স্যার তাকে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেন।’
নতুন দায়িত্ব বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং পার্টির অন্যান্য সকল ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সদস্যদের আমার কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ‘আশা করছি, এই নিয়োগের মধ্য দিয়ে আমি আরও সক্রিয়ভাবে জাতীয় পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করার সুযোগ পাব এবং জাতীয় পার্টিকে তরুণ সমাজের সাথে কীভাবে আরো সম্পৃক্ত করা যায়- সেটা আমি চেষ্টা করে দেখব।
কণ্ঠশিল্পী বলেন, রাজনীতির পাশাপাশি তার গানের কার্যক্রমও চলতে থাকবে।
সংগীতশিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের কণ্ঠশিল্পী।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন শাফিন আহমেদ। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। পরে ২০১৮ সালের জুলাইয়ে হুসেইন মুহম্মদ এরশাদকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন আহমেদ।
Tag :

জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

Update Time : ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১