ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে

জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান) নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা। আসমা পাঠান রুম্পা বলেন, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে, ফারুকের ব্যক্তিগত সহকারী কাজল মিয়া বলেছেন, স্যার ৪ মার্চ সিঙ্গাপুরে গিয়েছেন। আমি শুক্রবার পর্যন্ত জানি, স্যার ভালো আছেন। আজকের খবর নিয়ে জানাতে হবে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে

Update Time : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১