ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

তিনটি সিনেমা দিয়ে ২০২৩ এ ভারতীয় মুদ্রায় মোট ২ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা দিয়েছেন শাহরুখ

চারবছর পর পর্দায় ফিরে ‘পাঠান’ ঝড়ে পুরো ভারত কাবু করেন শাহরুখ খান। এরপর ‘জাওয়ান’ দিয়ে তো বক্স অফিসের রেকর্ডই ভাঙলেন। বছরের শেষে ডাঙ্কি দিয়ে সমালোচকদেরও প্রশংসাও নিজের করে নিলেন এই তারকা।

২০২৩ সালের শেষ দিকে পৌঁছে বক্স অফিসের হিসাব-নিকাশে তিনটি সিনেমা দিয়ে অনন্য এক রেকর্ড করেছেন কিং খান।  সিনেমা তিনটি দিয়ে এক বছরে ভারতীয় মুদ্রায় মোট ২ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা দিয়েছেন শাহরুখ। বলিউডের নায়ক হিসাবে প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর দীর্ঘ চার বছরের বিরতি নেন তিনি। এরপর ২০২৩ সালে বলিউডে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট সিনেমা উপহার দেন শাহরুখ।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে শাহরুখের এই সিনেমা। অ্যাকশন অবতারে শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি রুপিরও বেশি।

এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ। সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল। এর পাশাপাশি ‘জওয়ান’ চমক দিয়েছিল গল্পেও। বিশ্বজুড়ে এই সিনেমার মোট আয় ছিল ১১৪৬ কোটি রুপি।

সবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে ৩২৩ দশমিক ৭৭ কোটি রুপির ব্যবসা করেছে। বহু ব্যবসাসফল সিনেমার পরিচালক রাজু হিরানির সঙ্গে শাহরুখের প্রথম কাজ এটি। সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

এই তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যাবে, ২০২৩ সালে শাহরুখ খান একাই ২ হাজার ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছেন।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

তিনটি সিনেমা দিয়ে ২০২৩ এ ভারতীয় মুদ্রায় মোট ২ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা দিয়েছেন শাহরুখ

Update Time : ০৫:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩