ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করে গোটা সেনাবাহিনীকে দখল করে ফেলার হুঁশিয়ারি কিমের বোনের

উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের মতোই তার বোন কিম ইয়ো জং-ও যে হুঁশিয়ারির সুরে কথা বলায় কম যান না তার পরিচয় আগেও পাওয়া গিয়েছে। এবার তিনি হুমকি দিলেন পরমাণু অস্ত্র প্রয়োগ করে দক্ষিণ কোরিয়ার গোটা সেনাবাহিনীকে দখল করে ফেলার। গত ৩ দিনে দু’ বার তিনি হুমকি দিলেন দক্ষিণ কোরিয়াকে। তার এমন হুমকিকে তাই হালকা ভাবে দেখতে রাজি নয় ওয়াকিবহাল মহল।

কেন হঠাৎ এমন ‘রণং দেহি’ মূর্তি ধারণ করলেন কিম ইয়ো জং? আসলে এর পিছনে রয়েছে গত সপ্তাহে করা দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সুহ উকের একটি মন্তব্য। শুক্রবার তিনি দাবি করেছিলেন, উত্তর কোরিয়া যদি মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেয়, তাহলে দক্ষিণ কোরিয়ারও ক্ষমতা রয়েছে নিখুঁত ও অব্যর্থ লক্ষ্যে কিমের দেশে হামলা চালানোর।

এই মন্তব্যের জবাবেই কিম ইয়ো জং বলেন, এই ধরনের ‘পাগলামিতে’ ভরা মন্তব্য করে খুব বড় ভুল করেছেন দক্ষিণ কোরিয়ার সেনানায়ক। এরপরই তিনি হুমকি দেন, যদি দক্ষিণ কোরিয়া আঘাত হানতে চায়, তাহলে তাদের ফল ভুগতে হবে। তার কথায়, ‘যদি আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া, তাহলে আমাদের পরমাণু অস্ত্রগুলি ব্যবহার করা হবে।’ তবে উত্তর কোরিয়া যে প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না, তাও জানিয়েছেন কিমের বোন।

কয়েকদিন আগেই নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গিয়েছে উত্তর কোরিয়াকে। ২০১৭ সালের পর এই প্রথম ওই অস্ত্র নিয়ে পরীক্ষা করেছে কিম প্রশাসন। এর মধ্যেই তার বোনের মন্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনার আঁচ আরও বাড়ল। সূত্র: রয়টার্স।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করে গোটা সেনাবাহিনীকে দখল করে ফেলার হুঁশিয়ারি কিমের বোনের

Update Time : ০১:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২