ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘দিলবার’ গানের তালে তালে ঢাকার মঞ্চে উঠলেন নোরা ফাতেহি

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ৩৫৭ Time View

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা। নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা দূর করে দিয়ে শুক্রবার দুপুরে ঢাকায় পা রাখেন নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাত ৯টার দিকে দেখা মেলে বলিউড সুন্দরীর নোরার।

‘দিলবার’ গানের তালে তালে মঞ্চে উঠেই নোরা জানালেন ঢাকায় আসার উষ্ণ অনুভূতির কথা। নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ।’ রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা ফাতেহি।

শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নোরা ফাতেহি।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নোরা ফাতেহি।ছবি : সংগৃহীত

নোরা ফাতেহি নারীদের শিক্ষার দিকটিতে জোর দিয়ে বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে। ফলে আমি বলব, মেয়েদের শিক্ষাটা জরুরি। শিক্ষা হলে মেয়েদের উন্নতি হয়। তো মেয়েদের উচিত এদিকটাতে নজর দেওয়া।’

বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ হবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

‘দিলবার’ গানের তালে তালে ঢাকার মঞ্চে উঠলেন নোরা ফাতেহি

Update Time : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২