ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আজকের নামাজের সময়সূচি: ৩ আগস্ট ২০২৬ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী বাংলা কিউআর : ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আজ বিশ্ব বন্ধু দিবস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৩৫

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৯ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৯৭ জনের।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ , খুলনায় ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৩৫

Update Time : ১২:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২