ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৫.৬২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৪ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। এ সময় ২৪ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

এ সময় যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২১ জন এবং পুরুষ ২২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন। রাজশাহীতে ৪ খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৫.৬২

Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১