ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২৯৭ Time View

চলতি বছরের ২৩ আগস্ট দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এরইমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিগ বি জানান, গতকাল রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে একা থাকার সমাপ্তি। যদিও আরও সাতদিন বাধ্যতামূলক নিভৃতবাস। আমি এই ৯ দিন পুরোপুরি আলাদা ছিলাম। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি ধন্য। সকলকে প্রণাম ও ভালবাসা জানাই।

এর আগে প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।

বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪ নম্বর সিজনের সঞ্চালনা করছেন অমিতাভ। এদিকে চলতি মাসেই মুক্তি পাবে এই অভিনেতার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন আলিয়া ও রণবীর। বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আরও রয়েছেন নাগার্জুন, মৌনী রায় ও ডিম্পল কাপাড়িয়াসহ অনেকে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

Update Time : ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২