ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নতুন ভঙ্গিতে শাহরুখ খান

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৫৬৬ Time View

সম্প্রতি তাকে দেখা গেছে মুম্বাইতে যশ রাজ ফিল্ম স্টুডিওতে যেতে। আর সেখানেই ‘পাপারাজ্জি’ ফটোগ্রাফারদের ক্লিকে বন্দি হন এই অভিনেতা।

ছবিতে দেখা যায় লম্বা চুল, একদিকে বিনুনি করা। যা দেখে ভক্তরা মনে করছেন এটা তার আগামী ছবি ‘পাঠান’য়ের সাজসজ্জার অংশ। আর শাহরুখ খানের ফ্যান পেইজগুলোতে এখন এই ছবি ঘুরছে চরকির মতো।

এই ছবি দেখে ভক্তদের ধারণা ‘পাঠান’ ছবির কাজ শুরু হতে যাচ্ছে। কারণ এর আগে খবরে প্রকাশ এই ছবির কাজ নভেম্বর মাস থেকে শুরু হবে।

শাহরুখ খানকে ২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আর কোনো ছবিতে দেখা যায়নি।

অনেকদিন ধরেই ছবির কাজ করছেন না বলিউডের ৫৫ বছর বয়সি অভিনেতা শাহরুখ খান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দুবাইতে অবস্থান করছিলেন তিনি।

দুবাইয়ে আইপিল আসরেও এই অভিনেতাকে দেখা গেছে নব্য সাজে। যদিও মাথা ঢাকা ছিল বেগুনি বড় টুপিতে, তবে সেটার নিচে মিলেছে লম্বা চুলের আভাস।

এনডিডিটিভি ডটকম জানায়, যশ রাজ প্রযোজিত ‘পাঠান’ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দিপিকা পাড়ুকোন।

বলিউডে দিপিকার যাত্রাই শুরু হয়েছিল শাহরুখের হাত ধরে ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। পরে এই জুটির আরও দুটি ছবি মুক্তি পায়, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’। তিনটি ছবিই ছিল ব্যবসা সফল।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

নতুন ভঙ্গিতে শাহরুখ খান

Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০