ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলের মাঠ ও আশাপাশের এলাকা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৪৭ Time View

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। সে ধারাবাহিকতায় আজ শনিবার ভোর হতেই দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছে বিএনপির নেতাকর্মীরা।

ইতোমধ্যে মাঠ ছাপিয়ে আশেপাশের সড়কগুলোতেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে মাঠ ও আশাপাশের এলাকা। সমাবেশের মাঠের পশ্চিম পাশে অতিথিদের জন্য বানানো হয়েছে স্টেজ।

এদিকে সমাবেশে আসার পথে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিএনপির। কর্মীরা বলছেন, অকারণেই তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। কেউ আবার পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।

শনিবার সকালে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নানা রঙের টি-শার্ট-ক্যাপ পরে মিছিল নিয়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। গোলাপবাগ মাঠে একপ্রান্তে মঞ্চ তৈরির কাজও শেষ। নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। অনেক নেতাকে মঞ্চে অবস্থান নিতেও দেখা গেছে। তবে কেন্দ্রীয় নেতাদের এখনো সমাবেশস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশকে কন্দ্রে করে গোলাপবাগ মাঠ ও এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ শক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে গতকাল সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকেই দলে দলে বিএনপি নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেন। এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে রাজধানীর এই মাঠটি। পরে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরাও তাদের ব্যানার-ফেস্টুন সেটে দেন।

দেশের বিভিন্ন জেলা শহর থেকে সমাবেশে আসা একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে কয়েকদিন আগে থেকেই তারা ঢাকায় প্রবেশ করেন। নানা চড়াই-উতরাই পার করার পরেও সমাবেশস্থল নির্ধারিত হওয়াতে উচ্ছ্বসিত তারা।

Tag :
জনপ্রিয়

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলের মাঠ ও আশাপাশের এলাকা

Update Time : ০৪:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২