ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরী মনি এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন

ঈদের ছুটি কাটাতে কক্সবাজার থেকে নানা রকম ছবি পোস্ট করছেন পরী মনি। তবে এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে।

বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেছেন পরী মনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। নায়িকার ভক্ত অনুরাগীরা ‘মাশাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

ঈদের আগের দিন পরী মনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখানে যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরী মনি ও তার স্বামী রাজ। বুধবার নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন পরী মনি-রাজ।

আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা। পরী মনি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। সেসব ছবির ক্যাপশনে পরী মনি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

কক্সচবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরী মনির নানা শামসুল হকও, পরিবারে আরও এক সদস্য। স্বামী ও নানাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পরী মনি এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন

Update Time : ০৫:০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২