ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সব পর্যায়েই নতুন মুখ দেখা যেতে পারে। অনাস্থা ভোটে হেরে ইমরান খান সরকারের পতন হয়েছে। খুব সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। তিনিই এখন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (বিএমএল-এন) সভাপতি। তিনি ইতোপূর্বে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে এই বিলাওয়ালও ইমরান খানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে পররাষ্ট্রমন্ত্রী করে সরকারকে সর্বদলীয় একটি রূপ দেয়ার চেষ্টা হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ৩৩ বছর বয়স্ক বিলাওয়াল জানিয়েছেন, মন্ত্রিত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। তিনি ইমরান খানের দল পিটিআই পররাষ্ট্রনীতি নিয়েও সোচ্চার ছিলেন।

তিনি বলেন, পিটিআইয়ের চার বছরের আমলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

Tag :

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা

পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি

Update Time : ০৩:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২