ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

পানামা পেপার মামলায় নাম ঐশ্বরিয়া রাই বচ্চনের। ইডি-র দপ্তরে শুরু জেরা

পানামা পেপারে প্রায় ৩০০ ভারতীয়ের নাম আছে। খেলোয়াড় থেকে বলিউডের তারকা এবং রাজনীতিবিদ– কেউ বাদ নেই তাতে। এবার সেই মামলায় সোমবার সকালে বলিউডের অভিনেত্রী এবং অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে ডেকে পাঠায় ইডি। দুপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হন ঐশ্বরিয়া।সকালে এ বিষয়ে ঐশ্বরিয়ার তরফে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে ইডি জানিয়ে দেয়, সকালেই তার বাড়িতে নোটিস পৌঁছে গেছে। কিন্তু বচ্চন পরিবার মুখ খুলতে রাজি হয়নি।

ঐশ্বরিয়ার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে বিদেশের শেল কোম্পানিতে টাকা পাচার করেছেন তিনি। পানামা পেপারে এ বিষয়ে বিস্তারিত তথ্য আছে বলে ইডির সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে কোন দেশে কত টাকা পাচার হয়েছে, তদন্তের খাতিরে এখনই তা জানাতে চায় না ইডি।

বস্তুত, এর আগে আরো দুইবার ঐশ্বরিয়াকে তলব করেছিল ইডি। তার নামে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দুইবারই তিনি ইডি-র কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন। ইডি-র এক অফিসার সকালেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তৃতীয়বার সময় চাওয়া আইনত মুশকিল। ফলে এবার ইডি-র সামনে অভিনেত্রীকে হাজির হতেই হবে। দুপুরে দেখা গেল, ইডি-র দপ্তরে হাজির হলেন অভিনেত্রী।

এর আগে প্যান্ডোরা পেপারে খেলোয়াড় শচিন টেন্ডুলকারের নাম এসেছিল। শচিনের আইনজীবী অবশ্য জানিয়ে দিয়েছিলেন, লিলট মাস্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বচ্চন পরিবারের তরফে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেননি। তথ্যসূত্র: পিটিআই, এনডিটিভি

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

পানামা পেপার মামলায় নাম ঐশ্বরিয়া রাই বচ্চনের। ইডি-র দপ্তরে শুরু জেরা

Update Time : ০৪:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১