ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

পেরুতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা

পেরুতে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ চলতে থাকা বিক্ষোভ বন্ধ করতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে অন্যান্য দেশের মতো পেরুতেও বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে।

সরকারের তরফে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।

ক্যাস্টিলো ক্ষমতায় আসার আট মাস পর এই প্রথমবারের মতো তিনি এই সামাজিক প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হয়েছেন।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

পেরুতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা

Update Time : ০৪:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২