ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মধুখালী সার্কেলের এএসপি সুমন কর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ৩০৫ Time View

ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, সম্পত্তি সংক্রান্ত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে কথা হলে ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। মধুখালী সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মধুখালী সার্কেলের এএসপি সুমন কর

Update Time : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩