ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে কুখ্যাত সন্ত্রাসী কুটি মিয়া গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

সেনা সূত্র জানায়,রবিবার( ২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া পুনরায় কানাইপুর এলাকায় অবস্থান করছে এবং তার মাধ্যমে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ফের সক্রিয় হয়ে উঠছে। খবর পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ৪টি টয় পিস্তল, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০টি ইয়াবা ট্যাবলেট। এসব অস্ত্র ও মাদকদ্রব্যের মাধ্যমে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে অপরাধ চালিয়ে আসছিল বলে জানিয়েছে সেনা ও পুলিশ সূত্র।
গ্রেপ্তারের পর কুটি মিয়াকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Tag :

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

ফরিদপুরে কুখ্যাত সন্ত্রাসী কুটি মিয়া গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

Update Time : ০৩:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫