ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে মেধাবী কলেজ ছাত্র প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারের দাবি

মাহবুব পিয়াল,ফরিদপুর  : বন্ধুর বোনকে রক্ত দিতে সোমবার রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র প্রান্ত মিত্র (২৩)।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা। বুধবার(২৬ জুলাই) সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ।

এ সময় তারা জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।

বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই কর্মকান্ড গুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ তৈরি করবে প্রশাসন।#

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে মেধাবী কলেজ ছাত্র প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারের দাবি

Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩