ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরের আলোচিত প্রান্ত হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ- সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

আলোচিত প্রান্ত মিত্র (২৩) হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত। আজ বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেফতারকৃতরা হলো, তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)। পুলিশ সুপার বলেন,গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পরে একইরাতে তারা শহরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে সর্ব শেষ ছিনতাই করে কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার নিকট হতে টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবি। জেলখানা থেকে তাদের পরিচয়। তারা মাদকসেবন ও স্ফূর্তির জন্য এসব ছিনতাই করতো। প্রান্তকে হত্যা করে ছিনতাইয়ের পর তারা শহরে আরো কয়েকটি ছিনতাই সংগঠিত করে।
তাদের নিকট থকে হত্যাকান্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জ সহ হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে শেষে নিহত প্রান্তের মা কান্নাজড়িত কন্ঠে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর
ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশে
যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত

রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরের আলোচিত প্রান্ত হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ- সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

Update Time : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩