ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

ফরিদপুরের সালথা উপজেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তির ওপর হামলা

ফরিদপুরের সালথা উপজেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আবু জাফর মোল‌্যার ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় জাফর মোল‌্যা গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আওয়ামী লীগ এই নেতা উপজেলার গ‌ট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত আলী আজগর মোল‌্যার ছেলে।

আহত জাফর মোল‌্যার স্ত্রী ম‌হিমা সুলতানা শার‌মিন অভিযোগ করে বলেন, জয়ঝাপ গ্রা‌মের ছা‌য়েম মিয়া ওর‌ফে টিটন মিয়া নামের এক ব্যক্তির সা‌থে জাফর মোল‌্যার বি‌রোধ চল‌ছিল।

আমার স্বামী শুক্রবার বিকা‌লে জয়ঝাপ বাজার থে‌কে মোটরসাই‌কেল যো‌গে বা‌ড়ি‌তে ফেরার সময় বাজা‌রের পাকা রাস্তায় আস‌লে ১০-১৫ জন লোক তার ওপর হামলা চালায়। এসময় তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীদের সহ‌যো‌গিতায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, এ ঘটনায় সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হ‌য়ে‌ছে।

হামলার জ‌ড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ছা‌য়েম মিয়া ওর‌ফে টিটন মিয়া বলেন, শুক্রবার আমার বোন মারা গে‌ছে। আমি আমার বো‌নের বা‌ড়ি‌তে এসে‌ছি। জাফর মোল‌্যার ওপ‌রে কোন হামলা ক‌রিনি, তবে শুনেছি কিছু লোকজন তার ওপর হামলা করেছে। কারা করেছে তা আমার জানা নেই।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রশাস‌নের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে বলেন, যারা জাফর মোল‌্যার ওপর হামলা চা‌লি‌য়ে‌ছে তা‌দের আইনের আওতায়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, সালথার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ওপর হামলার ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

ফরিদপুরের পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আলিমুজ্জামান বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

ফরিদপুরের সালথা উপজেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তির ওপর হামলা

Update Time : ০৫:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২