ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ফরিদপুরের সালথায় মেলায় মেয়েকে উত্যক্তের জেরে চাকুর আঘাতে প্রাণ গেল যুবকের

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মেলায় এক মেয়েকে উত্যক্তের জেরে চাকুর আঘাতে কাশেম বেপারী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুঁড়ালের আঘাতে মিলন (৩২) নামের অপর এক যুবক আহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে কাসেম, মিলন সহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকা বাইচ দেখতে যায়‌। এসময় তাদের সাথে একজন মেয়েও ছিল। ওই মেয়েকে জয়ঝাপ এলাকার কয়েকজন ছেলে বিভিন্নভাবে উত্যক্ত করে। এর প্রতিবাদ করলে কাশেম বেপারীকে কিছু উচ্ছৃঙ্খল যুবক বুকের উপর চাকু মারলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে মাজার পিছনে কুপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ফরিদপুরের সালথায় মেলায় মেয়েকে উত্যক্তের জেরে চাকুর আঘাতে প্রাণ গেল যুবকের

Update Time : ০২:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪