ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২৭৭ Time View

ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

ফরিদপুরে সদর উপজেলার ১১ টি ইউনিয়নের বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন- মাচ্চর ইউনিয়নে জাহিদ মুন্সী (আনারস), ঈশান গোপালপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মজনু (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে এ কে এম বাশারুল আলম বাদশা (নৌকা), কানাইপুর ইউনিয়নে শাহ মো. আলতাফ হোসেন (মোটরসাইকেল), কৈজুরী ইউনিয়নে ফকির মো. সিদ্দিকুর রহমান (নৌকা), গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক (নৌকা), আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু (নৌকা), নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন (নৌকা), ডিক্রিরচর ইউনিয়নে মেহেদী হাসান মিন্টু (মোটরসাইকেল), চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মন্ডল (নৌকা), অম্বিকাপুর ইউনিয়ন নুরুল আলম (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গ, ফরিদপুরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

এখানকার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১১ টি ইউনিয়নে স্থাপিত ১১৩ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর নির্বাচন পরিচালনার জন্য ২২’শ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন ছিল। এছাড়াও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন

Update Time : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩