ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গোপন স্ক্রিনশট ফাঁস নিয়ে তুমুল বিতর্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গোপন স্ক্রিনশট ফাঁস নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এ গোপন স্ক্রিনশটের তথ্য প্রকাশ করার পর চিত্রনায়িকা নিপুণ দাবি করেন, জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন। এমন সব অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে এফডিসি এখন উত্তাল।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিপুণ। কেবল মৌখিক অভিযোগ নয়, জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন তিনি। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের এক ব্যক্তির সাথে জায়েদের মেসেজিংয়ের স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছেন তিনি। যেখানে দেখা গেছে, নির্বাচনে নানা অপকৌশল অবলম্বন করেছেন জায়েদ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান। সাংবাদিকদের তিনি বলেন, স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। একজন পাঠিয়েছে। আধুনিক যুগে এসব ব্যাপার সবাই জানেন। স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দু’জনের সাথে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে ওই মানুষটা কে? আমরা এত বোকা না। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কিভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।

তিনি বলেন, সম্পূর্ণ বানোয়াট। আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এ স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওই দিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।

জায়েদ খান আরো বলেন, মেসেজের পাশে ওই ব্যক্তির ছবিও থাকার কথা, ওপরে নাম থাকার কথা। কিছুই নেই। এটা কিভাবে সম্ভব। এটা সুপার এডিটেড। আমি বলেছিলাম, আমাকে মার্ডার কেসে আটকানোর চেষ্টা করেছে, পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, এখন এগুলো শুরু করেছে। ঘটনা হলো, জায়েদ খানকে নির্বাচনে জিততে দেয়া হবে না। কিছু মানুষের এমন মানসিকতাও কাজ করেছে।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

২৮ জানুয়ারিতে অনুষ্ঠিত এ নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে হিসেবে বেছে নিয়েছেন।

Tag :
জনপ্রিয়

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গোপন স্ক্রিনশট ফাঁস নিয়ে তুমুল বিতর্ক

Update Time : ০৫:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২