ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৯০ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুন হাসান ছাড়াও সহ-সভাপতি পদে ১৫ জন রয়েছেন। সেই সঙ্গে কমিটিতে ১০টি বিভাগে একজন করে সহ-সভাপতি রাখা হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।
কমিটিতে একটি বড় অংশ ছাত্রদলের সাবকে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একসময়ের ডাকসাইটে নেতা যুগ্ম সম্পাদক পদমর্যাদার সাইদ ইকবাল টিটু, আসাদুজ্জামান পলাশের মতো নেতারাও রয়েছেন।
এর আগে গত ২২ মে যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। তখন পাঁচ সদস্যের ওই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির হাইকমান্ড। তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

Update Time : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩