ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৬ এপ্রিল) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা-এর ১৬ নম্বর আদালতে তার জামিন আবেদন শুনানি করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের শুনানি শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনে একটি উপনির্বাচন হয়। সেখানে ভোট ডাকাতির প্রতিবাদে সেই সময় মতিঝিলে বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিল হয়। সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক উপস্থিত ছিলেন না। সেই মিছিল শেষে কে বা কারা একটি ব্যাংকের বাসে আগুন দেয়।

ওই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক উচ্চ-আদালতে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে যখন নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিন নেয়ার কথা ছিল তখন তিনি কোভিড আক্রান্ত ছিলেন। তাই আদালতে উপস্থিত হতে পারেননি। তাই যেহেতু উচ্চ আদালতে তিনি জামিনপ্রাপ্ত হয়েছিলেন ও এই মামলার সকল আসামি জামিনে আছেন তাই তিনিও জামিন পাওয়ার যোগ্য। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেয়ায় আমরা অবাক হয়েছি।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ

Update Time : ০১:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২