ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্যক্তি জীবনের ঝামেলা কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী

ব্যক্তি জীবনের ঝামেলা কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। এই সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন ওমর সানি, মৌসুমী ও জায়েদ খান। ছবির পরিচালক জাহিদ হোসেন। কাজে ফিরে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে। ১৯৭৫ সালের পরবর্তী সময়ের কাহিনি নিয়ে ছবির গল্প এগিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

বাস্তবের মতো সিনেমাতেও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। লাঠিয়ালের ভূমিকায় দেখা যাবে তাকে। অন্যদিকে জায়েদ খান অভিনয় করেছেন মুক্তিযোদ্ধার চরিত্রে। ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ব্যক্তি জীবনের ঝামেলা কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী

Update Time : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২