ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা

ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানির হাহাকার। পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে দেশ জুড়ে ১০ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা।

এর পরেই শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাজপক্ষের পরিবারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন।

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় চলতি মাসের প্রথম দিন থেকে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ। তা জারি করা হয় ৩ এপ্রিল। গত দেড় সপ্তাহ ধরে দেশেটিতে চলছে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট।

আর্থিক বিপর্যয়ের আবহে শ্রীলঙ্কায় দানা বেঁধেছে রাজনৈতিক সঙ্কটও। শপথ নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন নতুন অর্থমন্ত্রী। এছাড়াও মঙ্গলবার শ্রীলঙ্কায় ৪১ জন সদস্য সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকার।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার (ঘটনাচক্রে যিনি প্রধানমন্ত্রী মাহিন্দার ভাই) কাছে বিরোধীদের একাংশ দাবি জানিয়েছে, অবিলম্বে পার্লামেন্টের অধিবেশনে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পাশাপাশি, গোতাবায়ার ইস্তফা এবং আর্থিক সঙ্কটের মোকাবেলায় ‘জাতীয় সরকার’ গড়ার দাবিও উঠছে।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা

Update Time : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২