ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ভারতীয় সেনাবাহিনীর নতুন এবং ২৯তম প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ড

ভারতীয় সেনাবাহিনীর নতুন এবং ২৯তম প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ মে থেকে মনোজ পাণ্ডে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৮ এপ্রিল) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত করতেই ইতোপূর্বে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেয়ার আগে বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এছড়া ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে মনোজ পাণ্ডের।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেই কর্পস অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হলেন। মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ভারতীয় সেনাবাহিনীর নতুন এবং ২৯তম প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ড

Update Time : ০৪:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২