ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হলো ‘ডানকি’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ২৪৮ Time View

আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে না উঠলেও প্রশংসার ঝাঁপি উপচে পড়ছে শাহরুখ খানের ‘ডানকি’র। ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা আসলেই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ছবির গল্পের প্রশংসা করছেন বুঝদার দর্শকরা। সেইসঙ্গে চিরচেনা শাহরুখকে ফিরে পেয়ে খুশি অনেকে।

এ জন্যই হয়তো ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার (২৪ ডিসেম্বর) ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সময়ে ‘ডানকি’র গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলেই সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকেরা। সকলেই এই সিনেমা ও অভিনেতাদের প্রশংসা করেছেন।

এদিকে সিনেমাটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ খানের অনুরাগীরা। ছবিটিকে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। হার্ডি ও তার চার বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।

শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন ‘ডানকি’ ছবিতে।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হলো ‘ডানকি’

Update Time : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩