ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

ভেন্যু নির্ধারণের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৩৫ Time View

আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের জন্য ভেন্যুর বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা আব্বাস বলেন, গণসমাবেশের জন্য রাজধানীর দুটি মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।

তিনি বলেন, কোথাও নিরাপদ নন বিএনপিকর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।

এর আগে গণসমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যান নেতারা।

তারও আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশের অনুমতি চাইতে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপির গণসমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে প্রস্তাব করা হয়েছে।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

ভেন্যু নির্ধারণের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

Update Time : ০৪:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২